শ্যামনগর প্রতিনিধি: ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হতে পারে ক্ষুধা মুক্ত পৃথিবী’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগরে বিশ্ব খাদ্য দিবস-২০১৯ পালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব খাদ্য দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান খানের সভাপতিত্বে র্যালিতে শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, বারসিকের প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, সহযোগী কর্মসূচি কর্মকর্তা মো. মারুফ হোসেন মিলন, সিডিও ইয়ুথ টিম সরকারি মহসিন কলেজ ইউনিট এর সভাপতি মো. হাফিজ, সাধারণ সম্পাদক শেখ ফয়সাল হোসেন, সদর ইউনিট সহসভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক শরিফ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মো. কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
