রাকিবুল ইসলাম : সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ, নকল-ভেজাল ও আন-রেজিস্টার্ড ঔষধ বিক্রয় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় সাতক্ষীরা বিসিডিএস ভবন হল রুমে ঔষধ প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিসিডিএস সাতক্ষীরা মো. দ্বীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঔষধ তত্ত¡াবধায়ক মাহবুব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জেলায় কোন প্রকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা যাবে না। কোন ঔষধের দোকানে যদি মেয়াদ উত্তীর্ণ, নকল-ভেজাল ও আন-রেজিস্টার্ড ঔষধ বিক্রয় করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিসিডিএস সহ-সভাপতি কাজী আকতার হোসেন। এ সময় সাতক্ষীরা জেলা বিসিডিএস শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিসিডিএস জেলা কমিটির সদস্য মো. হাফিজুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
