ঢাকাWednesday , 16 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বিশ্ব খাদ্য দিবস পালিত

admin
October 16, 2019 9:43 pm
Link Copied!

তালা প্রতিনিধি: ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্সিক্ষত ক্ষুধা মুক্ত পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বিশ্ব খাদ্য দিবস-২০১৯ পালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা খাদ্য অফিসের আয়োজনে উপশহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে তালা উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা ভারপ্রাপ্ত ওসিএলএসডি রবিউল ইসলাম রবি, সহকারী খাদ্য পরিদর্শক মো. মিকাইল হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।