তালা প্রতিনিধি: ‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ পালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালা অফিসের আয়োজনে উপশহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে তালা উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা ভারপ্রাপ্ত ওসিএলএসডি রবিউল ইসলাম, সহকারী খাদ্য পরিদর্শক মো. মিকাইল হোসেন প্রমুখ।
