ঢাকাWednesday , 16 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

admin
October 16, 2019 9:08 pm
Link Copied!

 

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু মুসা (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও কালিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ অক্টোবর) বিকেলে আবু মুসা তার এক চাচাতো ভাইকে সাথে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানে ঘুরতে বের হয়। পথিমধ্যে সাদপুর ব্যাক অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল ওই ইঞ্জিনভ্যানকে ধাক্কা দিলে আবু মুসা ভ্যান থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গুরুতর জখম হয়।
এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে আবু মুসার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।