ঢাকাWednesday , 16 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপক‚লীয় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

admin
October 16, 2019 8:56 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও (কোস্টাল এডুকেশন ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন) ইয়ুথ টিম এর উদ্যোগে উপক‚লীয় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার সংলগ্ন সিডিও’র প্রধান কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বারসিক এর সহযোগিতায় সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপক‚লীয় এলাকার মানুষের শত ভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষে ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন। বারসিক এর লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান এর সার্বিক তত্ত¡াবধানে উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী। মেডিকেল ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক (এমবিবিএস) নিউরো মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুজাহিদুল ইসলাম (সাঈদ) এর নিবিড় পর্যবেক্ষণে নারী, পুরুষ, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী সহ ৬১ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা সম্বন্ধে ডা. মুজাহিদুল ইসলাম বলেন, রোগীদের মধ্যে বয়স্কদের ব্যথা এবং চর্মরোগ বেশি পরিমাণ দেখা গেছে। এছাড়া চর্মরোগের বিষয়ে তিনি বলেন, লবণাক্ত পানি ব্যবহার এবং তাদের অধিকাংশ ব্যক্তির কর্মসংস্থান লবণ পানি কেন্দ্রিক হওয়ায় তাদের চর্মরোগ বেশি হচ্ছে বলে মনে করছি। এ সময় বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথি পাল, প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়াদ্দার, বিশ্বজিৎ মন্ডল, বাবলু জোয়াদ্দার, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও সিডিও ইয়ুথ টিম এর নির্বাহী কমিটির সদস্য স.ম ওসমান গনী সোহাগ, প্রসেনজিৎ মন্ডল, সরকারি মহসিন কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক শেখ ফয়সাল হোসেন, শ্যামনগর সদর ইউনিটের সাধারণ সম্পাদক শরিফ হোসেন, সহ-সভাপতি সোহাগ হোসেন, সদস্য কৌশিক মন্ডল, সিডিও বুড়িগোয়ালিনী ইউনিটের কোষাধ্যক্ষ মনির হোসেন, দপ্তর সম্পাদক গোপাল গাইন, নুর ইসলাম পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।