ঢাকাTuesday , 15 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

admin
October 15, 2019 10:17 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং রূপান্তরের অংশগ্রহণে এক র‌্যালি নিকটতম সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান শিক্ষক বাসুদেব চন্দ্র মাঝির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রুপান্তরের মনিটরিং কর্মকর্তা সবুজ কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রুপান্তরের ইউএস তিসিত কুমার রায়, ইউএস আব্দুল করিম। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের হাত ধোয়ার নিয়ম কানুন প্রাক্টিক্যাল ডেমো তৈরি করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ও ব্যবস্থাপনায় ছিলেন- রুপান্তরের ইউএস মো. শাহিনুর ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।