স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা বাইপাস সড়কে পিক-আপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হযরত আলী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত সাড়ে ১২ টার সময় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী আলীপুর গ্রামের জবেদ আলীর ছেলে। আহত নজরুল ইসলাম মধুমল্লারডাঙ্গি গ্রামের আব্দুল আজিজের ছেলে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২ টার সময় বাইপাস সড়কে পিক-আপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হযরত আলী নামের মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আহত নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
