ঢাকাSunday , 13 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

admin
October 13, 2019 10:07 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’- এ প্রতিপাদ্যের আলোকে শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বেলা ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিষদ ও বিভিন্ন এনজিওর সহযোগিতায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান, সহকারী কমিশনার (ভূমি) এস এম নাহিদ হাসান, ওসি(তদন্ত) আনিসুর রহমান মোল্লা, প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মোহাম্মদ আবদুল মান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল। এ সময় বিভিন্ন এনজিও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান। অনুষ্ঠানে সহযোগিতা করেন ফ্রেন্ডশিপ, সিসিডিবি, নবযাত্রা, ইসলামিক রিলিফ, বারসিক, সহ বিভিন্ন এনজিও। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এবং এসএসটি যুবদের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।