ঢাকাSunday , 13 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জাতীয় বাল্য বিবাহ প্রতিরোধ দিবস পালিত

admin
October 13, 2019 9:46 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: ‘বালিকা বধূ নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয় বাল্য বিবাহ প্রতিরোধ দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে বাল্য বিবাহ প্রতিরোধ দিবসের একটি র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি হলরুমে আলোচনা সভায় সমবেত হয়। পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাকিবুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য নাইমা শিরিন দীপ্তি। এ সময় এনজিও প্রতিনিধি শাহিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক মিজানুর রহমান, সাংবাদিক আরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শপথ পাঠ করানো হয়। একই সাথে আগামী বছর উপজেলার যে ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধে প্রথম হবে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হবে বলেও ঘোষণা দেন মহিলা বিষয়ক কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।