সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: তালায় বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নারী প্রতিনিধি, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
