ঢাকাSunday , 13 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তলুইগাছায় মৎস্য ঘের থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

admin
October 13, 2019 9:55 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলাকাটা ও চোখ উপড়ানো ছিল। রোববার (১৩ অক্টোবর) সকালে তলুইগাছার একটি মৎস্য ঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের চারাবাড়ি গ্রামের মো. আলমগীরের সদর উপজেলার তলুইগাছা সীমান্তে একটি মৎস্য ঘের রয়েছে। সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় ওই মরদেহের গলা কাটা ও চোখ উপড়ানো ছিল। পরনে ছিল একটি গেঞ্জি ও জিন্স প্যান্ট, আনুমানিক তার বয়স ৩০ বছর। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি মৎস্য ঘেরে ফেলে যায় দুর্বৃত্তরা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।