ঢাকাSunday , 13 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগর ইউপি’তে বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

admin
October 13, 2019 8:40 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর গ্রামে ডিজিটাল পদ্ধতিতে রামনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৩ অক্টোবর) সকালে ডিজিটাল পদ্ধতিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেন।

বিদ্যালয় চত্ত¡রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
সহকারী শিক্ষক হরিদাস ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কৃষ্ণনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান স.ম আব্দুর রহিম, প্রয়াত ইউপি চেয়ারম্যান কেএম মোর্শারফ হোসেনের বড় মেয়ে সাফিয়া পারভীন, কৃষ্ণনগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম,আফছার আলী,শফিকুল ইসলাম, মোমতাজুল ইসলাম ও আওয়ামীলীগ মাষ্টার অমল কুমার ঘোষ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।