ঢাকাSunday , 13 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের কর্মচারীর মৃত্যু

admin
October 13, 2019 8:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জেনারেটরের বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে মেহেদী হাসান (৩০) নামে এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের ইসলাম আলীর ছেলে।
থানার সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদ জানান, রবিবার (১৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর গ্রামে অবস্থিত জনৈর টুটুলের ঘেরে জেনারেটরের সাহায্যে বৈদ্যুতিক মোটরে পানি উঠানোর কাজ করছিলেন ঘের কর্মচারী মেহেদী হাসান। এসময় জেনারেটরের তারের সাথে মেহেদী হাসানের হাত স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিলে উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ থানায় নিয়ে আসে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।