ঢাকাSunday , 13 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কৃষ্ণনগর ও চাম্পাফুলে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

admin
October 13, 2019 8:37 pm
Link Copied!

কৃষ্ণনগর/ চাম্পাফুল প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি’র রামনগরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর সকাল ১০ টার দিকে রামগর গ্রাম থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নবযাত্রা প্রকল্প ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কৃষ্ণনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান স.ম আব্দুর রহিম, প্রয়াত ইউপি চেয়ারম্যান কেএম মোর্শারফ হোসেনের বড় মেয়ে সাফিয়া পারভীন, কৃষ্ণনগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম,আফছার আলী, শফিকুল ইসলাম, মোমতাজুল ইসলাম ও আওয়ামীলীগ মাষ্টার অমল কুমার ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল সাহাদাৎ, সোহাগ হোসেন ও আমিনুর রহমান।

এছাড়াও কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নে নবযাত্রা প্রকল্পের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ‘‘নিয়ম মেনে অবকাঠাম গড়ি,জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি ¯েøাগানে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক গাইন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইলুজ্জামান খান, ঠাকুর দাশ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।