ঢাকাSaturday , 12 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী পালিত

admin
October 12, 2019 9:51 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আন্দোলন সংগ্রাম ও সফলতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পলিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। উদ্বোধক ও প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’ লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আ’লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, সহ-সভাপতি এডিশনাল পিপি অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. জাহিদ হোসেন খান, তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর জব্বার, কলারোয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামছুল আলম ঢালী, শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত আলী, দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাজালাল, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, শেখ নুরুল্লাহসহ জেলা, সদর, পৌর আ’লীগ ও জাতীয় শ্রমিক লীগ জেলার বিভিন্ন ট্রেড এবং বেসিক ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।