ঢাকাSaturday , 12 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
October 12, 2019 10:05 pm
Link Copied!

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুর মোড়ে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে সখিপুর থেকে বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সখিপুর মোড় চত্বরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি কবির হোসেন, দেবহাটা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাজিব হোসেন জজ, সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক শাহাদাৎ হোসেন, ইজিবাইক মালিক সমিতির সভাপতি আজিজুর হক, সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মিলন হোসেন, লাইন সম্পাদক আব্দুল কাদের, রহমত আলী, কামরুল ইসলাম সহ শ্রমিক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।