এমএ মামুন, দেবহাটা: দেবহাটায় জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা শ্রমিক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে কেক কাটা ও আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। স্বাধীন বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত করতে জাতির পিতা পরিত্যক্ত মিল-কারখানা, ব্যাংক, বিমা জাতীয়করণ করে পুনরায় চালু করেন। শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। মজুরি কমিশন গঠন করেন। মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। আ’লীগ যখনই সরকারে এসেছে খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শিল্প প্রতিষ্ঠানে শান্তি, উৎপাদন ও উন্নয়ন নিশ্চিত করেছে। উৎপাদন ও উন্নয়নে যারা প্রত্যক্ষভাবে অবদান রাখছেন, সেই শ্রমজীবী মানুষে অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, এশারাত আলী, আয়ুব হোসেন, কবির হোসেন, আব্দুল হাকিম বাবু, ওহাব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মাছুরা সাথী, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা টুটুল, কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান চন্দ্র সরকার, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহŸায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব অজিয়ার রহমান, সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
