ঢাকাSaturday , 12 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের পাচার হওয়া মেয়ে উদ্ধার,পাচারকারী আটক

admin
October 12, 2019 9:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’র কুমারখালি গ্রামের পাচার হওয়া মেয়েকে উদ্ধার ও পাচারকারীকে আটক করেছে পুলিশ। ওই পাচারকারীর নাম সোহাগ হোসেন। তিনি আশাশুনি উপজেলার কোদন্ডা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে গাজীপুর জেলার বাসন থানাধীন ইটাহাটা ১৩ নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন ঢাকা শাহাবাগের গোয়েন্দা পুলিশ হুমায়ুন কবীর ও গাজীপুর জেলার বাসন থানা পুলিশ। এসময় ওই বাড়ি থেকে পাচার হওয়া নারী উদ্ধার ও পাচারকারী সোহাগকে আটক করা হয়। পরবর্তীতে গোয়েন্দা পুলিশ কালিগঞ্জ থানাকে অবহিত করলে শুক্রবার রাতে গ্রেফতারকৃত পাচারকারী সোহাগ হোসেন ও উদ্ধারকৃত ভিকটিমকে আনতে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়ারত আলীকে বাসন থানায় পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।