ঢাকাSaturday , 12 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin
October 12, 2019 10:06 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে বিশ্বাস মার্কেট চত্বরে উপজেলা আ’লীগ এ সভার আয়োজন করে। উপজেলা আ’লীগের সহ সভাপতি আ: জব্বার শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাজেদুর রহমান খাঁন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, প্রেসক্লাবের সভাপতি ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ’লীগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন ও রবিউল আলম মল্লিক, কেড়াগাছি আ’লীগের সভাপতি ভূট্টোলাল গাইন, পৌর আ’লীগের সভাপতি হাবিবুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, কয়লা ইউনিয়ন আ’লীগের সভাপতি মহিদুল ইসলাম, জালালাবাদ আ’লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোশলেম আহমেদ, জয়নগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তাপস পাল, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, দেয়াড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের সদস্য সায়ের আলী গাজী, চন্দনপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নুরুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক আহবায়ক সাইদুর রহমান খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী, প্রভাষক আমজাদ হোসেন ও রবিউল আলম মল্লিকসহ থানা পর্যায়ে ১২জন প্রতিনিধির সমন্বয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।