শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে সিডিও ইয়ুথ টিম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় দিবসটি পালিত হয়। দিবসটি পালনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবরা মানববন্ধনে ‘কন্যা শিশুর যতœ নিলে, সম্মান মর্যাদা উভয় মেলে’ ‘লিঙ্গ বৈষম্য বন্ধ করো’ সহ বিভিন্ন ¯েøাগানে প্লাকার্ড প্রদর্শন করেন। এ সময় উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, সহযোগী কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, যুব সংগঠক ফজলুল হক, মনিকা পাইক, এসএসটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাকসুদূর রহমান, সিডিও ইয়ুথ টিম সরকারি মহসিন কলেজ ইউনিট সভাপতি হাফিজুর রহমান, সদর ইউনিট সভাপতি হাবিবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক এবং যুবতী, জনসংগঠনের নেতৃবৃন্দ এবং বারসিকের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। মানবন্ধনে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ফেইথ ইন অ্যাকশনের উপজেলা ব্যবস্থাপক স্টেভ রায় রুপন সহ প্রতিষ্ঠানের অন্যান্যরা সংহতি প্রকাশ করেন।
