শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর থেকে আটক হয়েছে বুয়েটের আবরার হত্যা মামলার আসামি বুয়েটের ছাত্র শামিম বিল্লাহ। তিনি ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামের বাবলু সরদার এর ছেলে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সাইদের বাড়ি থেকে ডিএমপি ডিবি পরিচয়ে তাকে আটক করা হয়। আটকের পর তাকে সাতক্ষীরার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) আনিসুজ্জামান মোল্লা বলেন, শামিম বিল্লাহকে ডিএমপি ডিবি আটক করেছে বলে তথ্য পেয়েছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
