ঢাকাFriday , 11 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin
October 11, 2019 8:53 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি সভা ও সদস্য সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আ’লীগ এ সভার আয়োজন করে। উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহম্মেদ। সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. স.ম গোলাম মোস্তফা, জেলা আ’লীগের কোষাধ্যক্ষ ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক। এ সময় উপজেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ মারুফ হোসেন, সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, সাবেক দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোনায়েম হোসেন, আনোয়ারুল হক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদস্য মাহবুবুল হক ফয়জুল, দেবহাটা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ আ’লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।