ঢাকাFriday , 11 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পৃথক চুরির অভিযোগে আটক ২

admin
October 11, 2019 9:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পৃথক চুরির অভিযোগে দুই যুবককে আটক করেছে জনতা। তারা হলেন শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের কৈখালি গ্রামের নওশাদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০) ও আশাশুনি উপজেলার বসুখালি গ্রামের মৃত আলী বক্স’র ছেলে সিরাজুল ইসলাম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর গ্রামে একটি মোটর সাইকেলে ৩ জন ব্যক্তি রহস্যজনকভাবে ঘোরাফেরা করছিল। এসময় স্থানীয়রা তাদেরকে চ্যালেঞ্জ করলে মোটর সাইকেলে থেকে দু’জন পালিয়ে যায়। তবে মোটর সাইকেল চালক রফিকুল ইসলাম জনতার হাতে আটক হয়। তার কাছ থেকে চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পুলিন বাবুর হাটখোলা নামক স্থান থেকে সাইকেল চুরির সময় জনতার হাতে সিরাজুল ইসলাম নামে এক চিহ্নিত চোর আটক হয়েছে। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। শুক্রবার (১১ অক্টোবর) সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।