ঢাকাFriday , 11 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুড়ির সাথে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৩

admin
October 11, 2019 9:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে এক নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন- শ্যামনগর উপজেলার খাগরাঘাট এলাকার আব্দুর রহিম গাইনের স্ত্রী রওশানারা বেগম (৪৫) তার ছেলে রেজাউল ইসলাম (৩৪), এবং একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে চালক আব্দুর রহিম (৪৪)। শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পাউখালি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শ্যামনগর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ব-১৪-০১০৮) সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাউখালি মোড় অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুড়ির সাথে ধাক্কা লাগে। এ সময় মাইক্রোবাসে থাকা রওশানারা বেগম, রেজাউল করিম ও চালক আব্দুর রহিম গুরুতর আহত হন। পরবর্তীতে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা আহতদের দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রওশানারা’র অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।