ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা

admin
October 10, 2019 10:15 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা পরিষদ এ সভার আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল-কাফী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা মৎস্য অফিসার মো. রাশেদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।