ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশের পর বসূখালী বাজার হতে শালখালী বাজার পর্যন্ত রাস্তা সংস্কার

admin
October 10, 2019 10:13 pm
Link Copied!

শোভনালী (আশাশুনি) প্রতিনিধি: গত ১৮ সেপ্টেম্বর “দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা” পত্রিকায় ‘বসুখালী বাজার হতে শালখালী বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর মানুষের ভোগান্তি কমাতে শোভনালী ইউপি সদস্যের নিজ উদ্যোগে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম গাইন এ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন। এ ব্যাপারে ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন জানান, এ রাস্তা দিয়ে কোমলমতি শিশুরা বসুখালী প্রাথমিক বিদ্যালয়, বসুখালী দাখিল মাদ্রাসা, কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। এই রাস্তা দিয়ে যাতয়াত করতে সকলেরই অসুবিধা হয়। এতে করে এলাকার জন সাধারণ বসুখালী বাজার, শালখালী বাজার, ব্যাংদহা বাজারসহ বিভিন্ন বাজারে ব্যবসায়িক কাজে বিঘœ ঘটছে। ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে অভাব অনাটন। এসব কথা চিন্তা করে আমি ব্যক্তিগত উদ্দ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় এই রাস্তা কাজ শুরু করছি। বসুখালির প্রাথমিক বিদ্যালয় হতে বসুখালি আমজেত গাজীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেছি। আমি এলাকার অসহায় মানুষের পাশে থেকে সব সময় কাজ করেছি এবং করে যাবো। এ সময় আব্দুল খালেক গাজী, আয়ুব হোসেন, নুর হোসেন, জিয়াউর রহমান, আমজেদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।