নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় শ্রমিকলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা যুব লীগের সাবেক আহŸায়ক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, কাটুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব প্রমুখ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা ১২ টি ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভায় জাতীয় শ্রমিকলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
