ঢাকাThursday , 10 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পর্কিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin
October 10, 2019 11:08 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পর্কিত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা আ’লীগ এ সভার আয়োজন করে। উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে প্রস্ততি সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আব্দুল হামিদ সরদার, রবিউল হাসান, শেখ ইমরান হোসেন, আসলামুল আলম আসলাম, সামসুদ্দিন আল মাসুদ বাবু, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা আ.লীগের সদস্য আব্দুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কেড়াগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেনসহ ১২টি ইউনিয়নের সকল ওয়ার্ডের আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় কেন্দ্রীয় নির্দেশনায় জেলা আ.লীগের প্রেরিত পত্র মোতাবেক কলারোয়া উপজেলা আ.লীগের কাউন্সিল দ্রæততম সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভার কাউন্সিল করতে প্রত্যেক ইউনিয়ন কমিটিকে নির্দেশ প্রদান করা হয়। এ কমিটি গুলি তদারকি করার জন্য সর্ব সম্মতি সিদ্ধান্ত মোতাবেক জয়নগরে প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্ময় মনির, জালালাবাদে আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আলী হোসেন, কয়লা ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল, লাঙ্গলঝাড়া ইউনিয়নে শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, কেড়াগাছি ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন হাবিল, সোনাবাড়ীয়া ইউনিয়নে সহ-সভাপতি ওয়াদুদ ঢালী, চন্দনপুর ইউনিয়নের সহ-সভাপতি আনোয়ার হোসেন, কেরালকাতা ইউনিয়নে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, হেলাতলা ইউনিয়নে সদস্য আনছার আলী, কুশোডাঙ্গা ইউনিয়নে সহ-সভাপতি খায়বর হোসেন, দেয়াড়া ইউনিয়নে দপ্তর সম্পাদক আব্দুর রহমান, যুগখালী ইউনিয়নে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল জলিল ও কলারোয়া পৌরসভায় জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন কে দায়িত্ব প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।