ঢাকাWednesday , 9 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় দুর্গোৎসব উপলক্ষে কবি গান অনুষ্ঠিত

admin
October 9, 2019 9:45 pm
Link Copied!

আশাশুনি(খাজরা) প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আশাশুনির খাজরা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে ঐতিহ্যবাহী কবিগান অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার গুণমুগ্ধ শ্রোতা উপভোগ করলেন নড়াইলের বিজয় বীণা কবি দলের কবিয়াল জিতেন্দ্রনাথ সরকার ও বাগেরহাটের চন্দ্র সূর্য কবি দলের কবিয়াল শ্রী শিব শংকর সরকারের গানের লড়াই। মঞ্চে দুই কবিয়ালের গানের লড়াই ও তর্ক-বিতর্ক চলে সারা দিন। বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণের বটতলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের সার্বিক সহযোগিতায় এবং মন্দির কমিটির আয়োজনে এ গান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি শিবপদ মন্ডল, খাজরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, প্রভাষক হিরণ¥য় মন্ডল, বিকাশ মন্ডল, ঠাকুর দাশ, তারক চন্দ্র, শিব মন্ডল প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল জানান কবি গানের এ দৃশ্য এখন শুধুই কাল্পনিক। কিন্তু শিকড় সন্ধানী কিছু মানুষ এ কবি গানকে খুঁজে বেড়ান প্রাণের তাগিদে। তাই কবিয়ালদের তাত্তি¡ক যুক্তি তর্ক শুনতে জড়ো হন হাজারও নারী-পুরুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।