আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কাদাকাটিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশাল আড়ং মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিকালে টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতন মাঠে এ মেলার আয়োজন করা হয়। আড়ং মেলায় শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন এলাকার ৯টি পূজা মন্ডপের প্রতিমা একত্রিত করা হয়। এরপর পূজা মন্ডপে ঢোল বাদ্য বাজনার সাথে জড়িতদের নিয়ে ৯টি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর পার্শ্ববর্তী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের শুভ সমাপ্তি হয়েছে। রবীন্দ্র নাথ সানার সার্বিক ব্যবস্থাপনায় মেলা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শংকর প্রসাদ মÐল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ডা. আ ফ ম রুহুল হক এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ, তৌষিকে কাইফু, প্রবোধ কুমার সরকার, আজিমুর রহমান মন্টু, মেম্বর অমৃত সানা, দীপঙ্কর মন্ডল, অমলকৃষ্ণ তরফদার প্রমুখ।
