আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ৩৪০টি মিটার বৈদ্যুতিক সংযোগ পেয়ে আলোকিত হলো শ্রীউলা ইউনিয়নের কলিমাখালি গ্রাম। দীর্ঘ প্রতিক্ষার পর হলেও সংযোগ পেয়ে গ্রামবাসীর যেন আনন্দের সীমা নেই। বুধবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় কলিমাখালী গ্রামের জনৈক আব্দুস সবুর সরদারের বাড়ি বৈদ্যুতিক সুইচ অন করে শুভ উদ্বোধন করেন উপজেলা আ’ লীগের যুগ্ম-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইয়াছিন আলি, জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদার, কৃষকলীগের সভাপতি সঞ্জয় মিশ্র, এপিএস কলেজের প্রভাষক নাজমুছ শাহাদাৎ মিলু, কে এন স্পোর্টিং ক্লাবের সভাপতি হজরত আলি ভুট্ট, সমাজ সেবক মন্টু মন্ডল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
