ঢাকাTuesday , 8 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরে জেলা প্রশাসকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

admin
October 8, 2019 9:50 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সাতক্ষীরায় সর্বাত্মক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিজয়া দশমী উপলক্ষে শহরের খুলনা রোড মোড় থেকে নারকেলতলা অভিমুখে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এ সময় জেলা প্রশাসক খুলনা রোড সংলগ্ন ফার্মেসি ও ক্লিনিক মালিকদের প্রতি নিজ নিজ দোকান ও প্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহŸান জানিয়ে তাদেরকে সতর্ক করেন। জেলা প্রশাসক বলেন, নিজেদের দোকানপাট নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দোকানের সামনে পলিথিন, প্লাস্টিকসহ কোন ময়লা আবর্জনা ফেলা যাবে না। ফেললে এর দায়-দায়িত্ব দোকান মালিককেই বহন করতে হবে। এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, এসডিসি স্বজল মোল্লা, আরডিসি দেওয়ান আকরামুল হক, সমাজ সেবক আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, স্কাউটস সম্পাদক পল্টু বাসার, পৌর কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, উত্তরণের মুনিরউদ্দিন, সুশীলনের মনির হোসেন, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর পরিষ্কার পরিচ্ছন্ন জেলা গড়ে তোলার লক্ষে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ কর্মসূচি ঘোষণা করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সেই থেকে জেলাব্যাপী চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। মানুষকে সচেতন করার লক্ষে শুরু হয়েছে প্রচার প্রচারণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।