ঢাকাTuesday , 8 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জলাবদ্ধতা নিরসনে ১০টন চাল বরাদ্দ দিলেন এমপি রবি

admin
October 8, 2019 9:53 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ৩টি ওয়ার্ড ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন এবং ধুলিহর ইউনিয়নের ২৫ গ্রামের মানুষদের পানি বন্দী জীবন থেকে মুক্তি দিতে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তাৎক্ষনিক ১০ টন জিআর চাল বরাদ্ধ দেন।  বুধবার (২ অক্টোবর) দুপুরে ধুলিহর ইউনিয়নের বালুইগাছা এলাকার পানি বন্দী মানুষদের দু:খ দুর্দশা দেখতে সরেজমিনে যেয়ে তিনি এ নির্দেশ দেন। তিনি ইউনিয়নের চেয়ারম্যান ও পানি বন্দী মানুষদের সাথে কথা বলেন এবং পানি বন্দী মানুষদের কষ্টের জীবন থেকে মুক্তি দিতে দ্রæত পানি নিষ্কাশনের নির্দেশ দেন, সাথে সাথে পানি নিষ্কাশনের ব্যয়ের জন্য তিনি তাৎক্ষণিকভাবে ১০ টন জিআর চাউল বরাদ্দ দেন, এ সময় পানি বন্দী মানুষের দু:খ দেখে এমপি রবি খুবই মর্মাহত হন। পানি বন্দী অসহায় মানুষদের কষ্ট দূর করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন আমি যাদের ভোটে নির্বাচিত হয়ে সরকারের প্রতিনিধিত্ব করছি তাদের ভাল রাখার জন্য সাধ্য মত চেষ্টা করে যাব। নির্বাচনি এলাকার জনগণের ভাল রাখা আমার নৈতিক দায়িত্ব। পানি বন্দী হওয়ার জন্য কারণ হিসেবে যত্র তত্র অপরিকল্পিত ঘের তৈরি করাকে দায়ী করেন এমপি রবি।’ এরপর সোমবার (০৭ অক্টোবর) ব্রহ্মরাজপুর ইউনিয়নের ছাকলা গেট এলাকায় প্রধান অতিথি হিসেবে স্লুইজ চেপে মটরের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্বোধন করেন তিনি, এসময় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। উদ্বোধন কালে এমপি রবি বলেন প্রতিবছর সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণে মানুষ ভোগাস্তির শিকার হয়। এ জলাবদ্ধতার অভিশাপ থেকে স্থায়ী মুক্তির লক্ষে গুরুত্বপূর্ণ নদীগুলি খনন করার উপর জোর দেন তিনি বলেন খননকৃত মাটি যাতে পুনরায় নদীতে যেয়ে পড়তে না পারে তার জন্য খননকৃত মাটি অন্য এলাকায় নিতে হবে। অপরিকল্পিত মৎস্য ঘের, বাড়ি নির্মাণ ও ড্রেণেজ ব্যবস্থার অব্যাবস্থাপনার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয় জানিয়ে তিনি বলেন মুষ্টিমেয় কিছু মানুষের ক্ষুদ্র স্বার্থের বলি হয়ে সাধারণ জনগণ পানি বন্দী হয়ে মানবতার জীবন যাপন করছে। তিনি আরও বলেন আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা গড়ার জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং সাতক্ষীরার সমস্ত এলাকার স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।