ঢাকাTuesday , 8 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির কুল্যায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
October 8, 2019 9:59 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গার বলুয়া নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহিষাডাঙ্গা সার্বজনীন পূজা উদ্যাপন কমিটি এ নৌকা বাইচের আয়োজন করে। সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সৌম্য সরকারের পিতা কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

বিশেষ অতিথি হিসেবে প্রতিযোগিতা উপভোগ করেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সৌম্য সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমারাত হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নীল কণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য প্রমুখ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় কুলপোতা জয়মাকালী-১ নৌকাবাইচ দল প্রথম, কুলপোতা জয়মাকালী-২ নৌকাবাইচ দল দ্বিতীয়, সোনাবাদাল নৌকাবাইচ দল তৃতীয়, ষষ্ঠগ্রাম নৌকাবাইচ দল চতুর্থ ও কলাগাছি নৌকাবাইচ দল পঞ্চম স্থান অধিকার করে। এ সময় হাজার হাজার নারী-পুরুষ নদীর দুই ধারে দাঁড়িয়ে নৌকা বাইচ প্রতিযোগিতাটি উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।