ঢাকাMonday , 7 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় যুবলীগ নেতার আবাসিক হোটেলে পুলিশের অভিযান: আটক ৮

admin
October 7, 2019 10:37 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে যুবলীগ নেতার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রায় দেড়ঘন্টা ব্যাপী পরিচালিত এই অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষ তল্লাসী চালিয়ে বিপুল পরিমাণ কনডম ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আবাসিক হোটেলটি পরিচালনা করেন যুবলীগ নেতা তুহিনুর রহমান তুহিন। হোটেল থেকে গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের মনিকতলা এলাকার রাসেল উদ্দিনের স্ত্রী সৃষ্টি আক্তার লতা (২৩), কলারোয়ার কাজিরহাটের আবু বকর ছিদ্দিকের ছেলে আব্দুর রহমান (২৬), খুলনার জিরো পয়েন্টের আব্দুল মজিদের ছেলে ইউনুছ আলী (৩৩), ইটাগাছার আতিয়ারের ছেলে শাহিনুর (৩৪), একই এলাকার রেজাউলের ছেলে মাসুম বিল্লাহ (৩০), খড়িবিলার রফিকুলের ছেলে রনি (২৩), ইটাগাছার আহম্মদ আলীর ছেলে মিলন গাজী (৩০), গড়েরকান্দার রফিকের ছেলে ইব্রাহিম ওরফে রাজা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের সংগ্রাম টাওয়ারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কনডম ও গাঁজাসহ উক্ত ৮ নারী ও পুরুষকে আটক করেন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোটেল মালিকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।