ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর নির্বাহী ও সহকারী প্রকৌশলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর (পাওয়ার হাউজ) আয়োজনে সাতক্ষীরা বিদ্যুৎ অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সহকারী প্রকৌশলী মিজানুর রহমানের সভাপতিত্বে নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে খুলনা ডিভিশন-২ বদলি করা হয় এবং উপ-সহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির কারণে মতিয়ার রহমানকে মাগুরা বিদ্যুৎ সরবরাহ অফিসে বদলি করা হয়। বিকাশ চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী আক্তার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী রুবেল হোসেন, মো. শফিকুল ইসলাম, শ্রমিক নেতা রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
