ঢাকাMonday , 7 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুষ্টিমেয় কিছু মানুষের কারণে এতগুলি মানুষ পানি বন্দী হয়ে কেন কষ্ট পাবে পানি নিষ্কাশনের পাম্প উদ্বোধনকালে এমপি রবি

admin
October 7, 2019 10:10 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পানি বন্দী জলাবদ্ধ এলাকার মানুষের কষ্ট ও দূদর্শা লাঘবের জন্য মটর দিয়ে সেচের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) দুপুর আড়াইটায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের ছাকলা গেট এলাকায় প্রধান অতিথি হিসেবে স্লুইজ চেপে মটরের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন প্রতিবছর সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণে মানুষ ভোগান্তির শিকার হয়। এ জলাবদ্ধতার অভিশাপ থেকে স্থায়ী মুক্তির লক্ষ্যে সাতক্ষীরার গুরুত্বপূর্ণ নদীগুলি ভালভাবে খনন করতে হবে, এবং খননের মাটি অন্য এলাকায় নিতে হবে। সাতক্ষীরায় যত্রতত্র অপরিকল্পিত মৎস্য ঘের, অপরিকল্পিত বাড়ি নির্মাণ ও ড্রেণেজ ব্যবস্থার অব্যাবস্থাপনার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মুষ্টিমেয় কিছু মানুষের কারণে এতগুলি মানুষ পানি বন্দী হয়ে কেন কষ্ট পাবে ? আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। সাতক্ষীরার মানুষদের শান্তিতে রাখাতে আমার লড়াই চালিয়ে যাব। সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকার স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩ ওয়ার্ড ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন এবং ধুলিহর ইউনিয়নের ২০/২৫টি গ্রামের পানি বন্দী মানুষদের পানি বন্দী জীবন থেকে মুক্তি দিতে সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নির্দেশে ২/৩টি স্পটে ১২টি মটরের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই অসহায় মানুষ পানি বন্দী জীবন থেকে মুক্তি পাবে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলার জ্যোৎছ্না আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার ০৩নং ওয়ার্ড কাউন্সিলার শেখ আব্দুস সেলিম, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।