ঢাকাMonday , 7 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শেখ হাসিনার শারদ শুভেচ্ছা পৌঁছে দিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

admin
October 7, 2019 10:08 pm
Link Copied!

এস এম শরীফ : আশাশুনিতে দুর্গাপূজার বিভিন্ন মন্ডপে মন্ডপে হাজির হয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে জননেত্রী শেখ হাসিনার শারদ শুভেচ্ছা পৌঁছে দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
বড়দল ইউনিয়নের ২১ টি পূজামÐপে অনুষ্ঠিত মহাষ্টমী পূজার দিনে (রবিবার) বিভিন্ন মÐপে হাজির হয়ে তিনি বলেন- আমি বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। আমার নেত্রী বিশ্বাস করেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে। উন্নয়নের অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, জুয়ার আস্তানা ভাঙা শুরু হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আমার নেত্রী চান দেশ থেকে এসকল অশুভ শক্তির বিনাশ হোক। যার যার ধর্মীয় উৎসব পালন করবেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে। ঐক্যবদ্ধতাই পারে দেবী দুর্গার মত অসুর শক্তিকে বিনাশ করে নতুন উন্নয়নের যুগের সূচনা করতে।
এদিন তিনি গোয়ালডাঙ্গা, ফকরাবাদ, বুড়িয়া, বড়দল বাজার, মধ্যম বড়দল, দক্ষিণ বড়দল, দক্ষিণ বড়দল (শিববাড়ী)সহ ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বড়দল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা, ছাত্রলীগের সভাপতি/সম্পাদক নাহিদ রানা বাবু, আবু রায়হান সুমন, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র বড়দল ইউনিয়ন প্রতিনিধি সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী (৪ নং ওয়ার্ড) এস এম শরিফসহ পূজা উদযাপন পরিষদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে এবিএম মোস্তাকিম, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা ও এস এম শরীফ নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।