ঢাকাMonday , 7 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট-মহানবমীতে এমপি রবি

admin
October 7, 2019 10:41 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মহানবমীতে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি রবি বলেন,
আবহমান কাল থেকে অসাম্প্রদায়িক এই দেশ বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে এই উৎসবে মেতে উঠে। পূজায় কোন অসুবিধা নেই আমি যতগুলো পূজামন্ডপ পরিদর্শন করেছি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে সবাই সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে পূজা উদযাপন করছে। এমপি রবি আরো বলেন, আমাদের একটাই পরিচয় আমরা বাঙালী, বাংলা আমাদের ভাষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙ্গালী জাতির পিতা। ধর্ম নিয়ে কোন রাজনীতি নয়, সবাই শান্তিপূর্ণভাবে দূর্গাউৎসব পালন করুন। সরকার সব রকমের সহযোগিতা করছে এবং করবে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা সেই মহাসড়ক পাড়ি দিতে চায়।’
পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি রবি সনাতন ধর্মাবলম্বীদের সাথে এবং পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও শারদীয় শুভেচ্ছা জানান।’ মহানবমীতে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের বাবুলিয়া পূজা মন্ডপ, আগরদাঁড়ি পূজা মন্ডপ, বিনেরপোতা পূজা মন্ডপ, রাজার বাগান পূজা মন্ডপ পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ূদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম. সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাড. শেখ তামিম অহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান সজল, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তাপষ আচার্য্য, বিনেরপোতা পুজা মন্দিরের সভাপতি পরিতোষ সরকার প্রমুখ। এসময় আওয়ামীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।