ঢাকাSunday , 6 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

“ফিউচার লিডার কংগ্রেস-২০১৯, ব্যাংকক-থাইল্যান্ড” এ বাংলাদেশের প্রতিনিধি খুলনার মারজান

admin
October 6, 2019 10:22 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: ‘ফিউচার লিডার কংগ্রেস-২০১৯ এ বাংলাদেশর প্রতিনিধিত্ব করেছেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ইংরেজি বিভাগের ছাত্র এইচ এম মারজান। বিশ্বের ভবিষ্যৎ নেতৃত্বকে আরও জোরদার এবং দক্ষ করার উদ্দেশ্যকে সামনে রেখে প্রতি বছর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত ইউনাইটেড ন্যাশন কনফারেন্স সেন্টারে “ফিউচার লিডার কংগ্রেস” এর আয়োজন করা হয়। কংগ্রেসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তরুণ এবং মেধাবী নেতারা বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পায়। এই কংগ্রেসের মূল উদ্দেশ্য বিশ্বের ভবিষ্যৎ নেতৃত্বকে আরও দক্ষ এবং বিশ্বের তরুণ নেতাদের মধ্যে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করা। তারই ধারাবাহিকতায় ‘ফিউচার লিডার কংগ্রেস ২০১৯’ এর আয়োজন করা হয়। উক্ত কংগ্রেসে বিশ্বের ২৩ টি দেশ থেকে ১শ’ ২২ জন ডেলিগেট বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।