ঢাকাSunday , 6 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় কপোতাক্ষ নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

admin
October 6, 2019 10:28 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: তালা উপজেলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন ও তালা উপজেলা প্রশাসন যৌথভাবে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে এই নৌকা বাইচের আয়োজন করে। ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সচেতনতা সৃষ্টির লক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় একাধিক দল অংশগ্রহণ করে। নৌকা বাইচ দেখতে দুপুরের পর থেকেই কপোতাক্ষ নদীর দুই পাশে শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ জমায়েত হতে থাকেন।

প্রতিযোগিতা শুরুর আগ মুহ‚র্তে নদীর দুই পাশে ঢল নামে হাজারও মানুষের। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তালা চরগ্রাম ময়ূরপঙ্খি, দ্বিতীয় স্থান অধিকার করে কলাপোতা জয় মা কালী-২, তৃতীয় স্থান অধিকার করে কলাপোতা জয় মা কালী-১। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাঁপড়ী, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদি রাসেল, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ও সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম। নৌকা বাইচ শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।