ঢাকাSunday , 6 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রতিপক্ষের মারপিটে মুক্তিযোদ্ধা পরিবারের মা মেয়ে আহত

admin
October 6, 2019 10:12 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে মুক্তিযোদ্ধা পরিবারের আমেনা ও ময়না নামের দুই মহিলা আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় জামালনগর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরদার বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জামালনগর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরদারের পুত্রবধূ আমেনা খাতুনের একটি ছাগল গোয়ালডাঙ্গা গ্রামের মৃত এলেম গাজীর ছেলে সালাম গাজীর ক্ষেতে যাওয়াকে কেন্দ্র করে তাদের সাথে দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সালাম গাজীসহ তার তিন ছেলে মিলে লাঠিসোঁটা নিয়ে মুক্তিযোদ্ধার পুতনী ময়না খাতুনের ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। এতে বাঁধা দিলে ময়না খাতুন, তার মা আমেনা খাতুন ও ফুফু রেবেকা খাতুনকে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় তারা ঘরে থাকা মূল্যবান জিনিস আত্মসাৎ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সালাম গাজীর কাছে জানতে চাইলে তিনি জানান- ক্ষেতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়েছে ঠিকই তবে আমরা কাউকে মারপিট করিনি বা আসবাবপত্র ভেঙে নষ্ট করিনি। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।