ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনা ক্ষমতায় তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের মানুষ স্বাধীন ভাবে উৎসব পালন করছে : পূজা মন্ডপ পরিদর্শন কালে আ.ফ.ম রুহুল হক এমপি

admin
October 5, 2019 10:23 pm
Link Copied!

মীর খায়রুল আলম/এম এ মামুন: দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, অনুদান প্রদান ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেছেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। শনিবার (৫ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার পুজা মন্ডপগুলো পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শন কালে সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় সে জন্য দেশের মানুষ শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় উৎসব উদযাপন করছে। আ’লীগ ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ স্বাধীন ভাবে আনন্দ উদ্দীপনার মধ্যে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এদেশের প্রতিটি মানুষ তাদের যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারছে। এ সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আ’লীগের কোষাধ্যক্ষ ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, জর্জ কোর্টের সাবেক পিপি অ্যাড. ওসমান গনি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।