ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

admin
October 5, 2019 10:08 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় বালু বোঝায় ট্রাকের চাপায় রাব্বি হোসেন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় যশোর-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রাব্বি সকালে বিশেষ কাজে বাসা থেকে বের হয়ে নাভারনে যাচ্ছিল। পথিমধ্যে শার্শার বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে পৌঁছালে যশোর দিক থেকে সাতক্ষীরাগামী একটি বালু বোঝায় ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।