ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লিগ্যাল এইডের মাধ্যমে তৃণমূল পর্যায়ে হতদরিদ্রের সহায়তা দেওয়া হবে : জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

admin
October 5, 2019 10:14 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার নলতায় “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ও লিগ্যাল এইড” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা নলতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নলতা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে তৃণমূল পর্যন্ত হতদরিদ্রের মামলায় সহায়তা দেওয়া হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা কাজ করে চলেছি। লিগ্যাল এইডের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা উপজেলা পর্যায়ে জনসচেতনতায় সভা, সমাবেশ করছি। তিনি আরও বলেন, আইনের চোখে সকলেই সমান, এখানে নেই কোনো ভেদাভেদ। লিগ্যাল এইডের মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীর অসহায় ও হতদরিদ্রদের পাশে থাকার সুযোগ আছে। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ সার্কেলের (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, সাতক্ষীরা জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও লিগ্যাল এইড এর জেলা কর্মকর্তা ইয়াসমিন নাহার, সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খাঁন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা তথ্য অফিসের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিবৃন্দ হযরত খাঁনবাহাদুর আহছানউল্লাহ (র:) এঁর কবর জিয়ারত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।