ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড আবাসন যুবলীগের উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে এল্লারচর আবাসন প্রকল্পে এ সভা অনুষ্ঠিত হয়। উপ কমিটির সভাপতি মো. মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সানা, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অজয় দাশ, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মেজবাহউদ্দীন টপি, যুগ্ম-আহŸায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।
