ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রিয় শিক্ষক সম্মাননা-১৯ পেলেন সাতক্ষীরার আব্দুস সালাম

admin
October 5, 2019 10:34 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা’ পেলেন সাতক্ষীরার আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম। শুক্রবার (৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদী তার হাতে সম্মাননা তুলে দেন। সমগ্র বাংলাদেশে ১২ জনের মধ্যে সাতক্ষীরা জেলা থেকে একমাত্র তিনিই এ সম্মাননায় ভূষিত হয়েছেন। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সম্মানিত এই শিক্ষকদের মধ্যে কেউ কেউ থাকেন প্রিয় শিক্ষক, যাঁদের দিকনির্দেশনা, শিক্ষাদানের পদ্ধতি, ¯েœহ-ভালোবাসা শিক্ষার্থীদের মনে আলাদা করে দাগ কাটে। এমন ১২ জন শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ও প্রথম আলো। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষক দিবসের প্রাক্কালে শুক্রবার রাজধানীর হোটেল ইন্টার-কন্টিনেন্টালে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাথমিক ও মাধ্যমিকের ১ জন শিক্ষককে আজীবন এবং ১১ জনকে প্রিয় শিক্ষক সম্মাননা দেওয়া হয়। পরিয়ে দেওয়া হয় উত্তরীয়, হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষানুরাগী, শিল্পী, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ৪৩ বছর একই স্কুলে শিক্ষকতা করেছেন আব্দুস সালাম। শিক্ষকতার জীবনে অসংখ্য সফল ছাত্রকে পাঠ দান করিয়েছেন তিনি। আলিপুর প্রাইমারি স্কুলের ষষ্ঠ শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করায় এক সময় সবার কাছে সিক্স স্যার নামে পরিচিত হয়ে ওঠেন এই প্রিয় মানুষটি। তার অনেক ছাত্র এখন দেশের বড়-বড় স্তরে কাজ করে দেশের সেবা করে চলেছেন। অবসর নেওয়ার পর এখন এ প্রিয় শিক্ষকের ইচ্ছা একটি বয়স্ক শিক্ষাকেন্দ্র গড়ে তোলা। কেউ যেন অক্ষর জ্ঞানহীন না থাকে এটাই তার চাওয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।