নিজস্ব প্রতিনিধি: দেবহাটার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায় এবং কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। অভিযান পরিচালনাকালে দক্ষিণ সখিপুর গ্রামের ফজর আলীর ছেলে বাবুর আলী(৩৬)কে জুয়া খেলায় ১৫দিনের জেল দেওয়া হয়। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় সখিপুর মোড়ের হোটেল ব্যবসায়ী রুহুল আমিনকে ৫ হাজার টাকা এবং আব্দুর রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সখিপুর যাত্রী-ছাউনি এলাকায় জনসাধারণের সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
