ঢাকাSaturday , 5 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্গাপূজায় ব্যক্তিগত অর্থায়নে ৭৬টি হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন পৌর কাউন্সিলার সাগর

admin
October 5, 2019 10:08 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের অসহায় হিন্দু পরিবারের মাঝে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় শহরের টেনিস ক্লাব মাঠে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার শেখ শফিক উদ-দৌলা সাগর নিজ উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, জেলা সহকারী শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ডা. সুশান্ত ঘোষ, অ্যাড. তাপষ ব্যানার্জী, ডা. জয়ন্ত বিশ্বাস, পৌর আ’লীগের সহ-সভাপতি অ্যাড. ওসমান আলী, আরিফুর রহমান খান বাপ্পি, জেলা সেলুন মালিক সমিতির সভাপতি সুবল বিশ্বাস প্রমুখ। পৌরসভার ৯নং ওয়ার্ডের ৭৬ টি পরিবারের মাঝে ১ কেজি ছোলার ডাউল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ১ কেজি সুজি ও ১ কেজি ময়দা বিতরণ করা হয়। পৌর কাউন্সিলার সাগর বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরও সুসংহত করার লক্ষে আমি অসহায় মানুষের সাথে সকল উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছর দুর্গা পূজায় ব্যক্তিগত ভাবে অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি। ধর্মীয় অনুষ্ঠানাদি মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনকল্যাণে কাজ করা একটি মহৎ কাজ। এটা আমি দিয়ে যাব যতদিন বেঁচে থাকি। অতিথি ও সুবিধাভোগীরা সাগর’র এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।